
বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
এলপিজি সিলিন্ডার ফাইল ছবি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে এই গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আজ সোমবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক পরিমাণে আমদানি করা হয় এবং পরবর্তী সময়ে তা সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এ























