
ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ: ইউরোপের দরজা বন্ধের শঙ্কা, পাচারকারী চক্র সক্রিয়
ঢাকা: প্রতারক চক্রের তৈরি ভুয়া ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) ব্যবহারের কারণে বাংলাদেশের জন্য ইউরোপের কয়েকটি দেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ার মতো দেশগুলোতে ভিসার জন্য আবেদন করা বাংলাদেশি কর্মীদের মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারীর ওয়ার্ক পারমিট জাল বা ভুয়া প্রমাণিত হয়েছে। এই জালিয়াতির ফলে ইতোমধ্যেই কিছু দেশ বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ























