
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেশনে ভর্তি শুরু
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তি শুরু হয়েছে। স্প্রিং ২০২৬ সেশনে ভর্তি শুরু হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। ৫টি অনুষদের অধীন ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এ ইউনিভার্সিটি। ভর্তি তথ্য জানতে ও অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আগ্রহীরা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।























