
পিএসসির নতুন সদস্যের শপথ গ্রহণ
পিএসসিতে নতুন নিয়োগ পাওয়া সদস্য এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে শপথ পড়াচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদছবি: বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া সদস্য এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল


