
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সভাপতির পদত্যাগ দাবিতে অনশনে ৬ শিক্ষার্থী, অসুস্থ দুজন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন ছয় শিক্ষার্থী। বিভাগের অন্য শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হকের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন ছয় শিক্ষার্থী। গতকাল রোববার বেলা ৩টা থেকে আজ ১টা পর্যন্ত টানা ২২ ঘণ্টা অনশনরত অবস্থায় থাকায় অসুস্থ হয়ে পড়েছেন























