২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে: ইউএনওদের ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েনশিয়াল’ (গুরুত্বপূর্ণ পরিণতিযুক্ত) নির্বাচন হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সঙ্গে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন, কারো পক্ষে কাজ করা যাবে না। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছেন তারা। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠানে ইউএনওদের উদ্দেশ্যে