১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে

ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে

বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ও একই তলায় থাকা সাংস্কৃতিক সংগঠন গণশিল্পী সংস্থার অফিসে ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামিমের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকা‌লের দিকে নগরীর ফকিরবাড়ি রোডে রাখাল বাবুর পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। ত‌বে সন্ধ‌্যার দি‌কে নেতাকর্মীরা কার্যাল‌য়ে প্রবেশ ক‌রে লুটপা‌টের চিত্র দেখ‌তে পান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক এস এম নজরুল ইসলাম নিলু এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তামিম ও তার সঙ্গে থাকা লোকজন অফিসে ঢুকে ভাঙচুর চালান এবং চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভেঙে ফেলেন। এসময় একটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি জাকির হোসেন বলেন, ‘প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে ওই দোতলা টিনশেড ভবনের নিচতলায় ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি বাম সংগঠনের এবং ওপরতলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে।’

তিনি আরো জানান, ভবনটি মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের কাছ থেকে ভাড়া নেওয়া ছিল। তিনি নিজেই নিয়মিত ভাড়া আদায় করতেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি আত্মগোপনে থাকলেও ভাড়া দেওয়া চলছিল।

তবে সবশেষ তিন মাসের ভাড়া বকেয়া ছিল। এই বিষয়টি নিয়ে কোনো নোটিশ না দিয়েই বৃহস্পতিবার সকালে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। এসময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

নেতাকর্মীরা পৌঁছনোর আগেই অভিযুক্ত তামিম পালিয়ে যান। অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজনৈতিক নয়। এটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব। ভাড়াটিয়াদের কাছে তিন মাসের ভাড়া বকেয়া ছিল। দুই মাস আগে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। ভাড়া পরিশোধ বা ঘর না ছাড়ায় আজ এ ঘটনা ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা এলে বিষয়টি সমাধান বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর