১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, যা বলছে পুলিশ

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, যা বলছে পুলিশ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিহত আজিজুর রহমান মুসাব্বির। ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজুর রহমান মুসাব্বির। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। আহতের নাম আবু সুফিয়ান মাসুদ। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজার এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসাব্বির। এ সময় তার সঙ্গে ছিলেন কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদসহ কয়েকজন। অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে।
 
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

উল্লেখ্য, আজিজুর রহমান মুসাব্বির এক সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন। তবে এখন তার কোনো পদ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর