১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

মেহেরপুরে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মেহেরপুরে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী ইঞ্জি. সোহেল রানা মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে মেহেরপুর-১ আসনে ৪ জন এবং মেহেরপুর-২ আসনে ৩ জন চূড়ান্ত প্রার্থী থেকে গেলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এনসিপি প্রার্থীর পক্ষে এনসিপি সদস্য হাসনাত জামান সৈকতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের হাতে প্রত্যাহারের অবেদন তুলে দেন।

এর ফলে মেহেরপুর-১ আসনের চূড়ান্ত প্রার্থী থাকলেন বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জামায়াত প্রার্থী তাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির আব্দুল হামিদ এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) প্রার্থী অ্যাড. মিজানুর রহমান।

মেহেরপুর-২ আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী মো. আমজাদ হোসেন, জামায়াত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর