২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার

ঢাকা জেলার মানচিত্র ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এসআই মো. মনিরুল ইসলামকে স্থানীয় বেসরকারি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দিয়েছেন বলে […]

গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে যেসব এলাকা

গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে যেসব এলাকা। ছবি: সংগৃহীত গণভবনের সামনে গ্যাসের পাইপে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গেছে। মেরামতের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাসের লাইনে ভালভ বন্ধ করা হয়েছে।  শনিবার (১০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস […]

গ্রিনল্যান্ড কেন দরকার, ট্রাম্পের ব্যাখ্যা

ছবি : সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে যেন চীন বা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে না পারে, সে কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ‘কিছু একটা করবেই’—সেটা গ্রিনল্যান্ড বা অন্যরা পছন্দ করুক বা না করুক। শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, যদি […]

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা কত?

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা কত? ছবি: সংগৃহীত গত কয়েক দিনে তীব্র শীত ও ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন ও দরিদ্র আয়ের মানুষরা। রাত থেকে সকাল পর্যন্ত হিমশীতল বাতাসে কাঁপুনি বাড়ছে।  শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে […]

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩। ছবি: সংগৃহীত রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের আটক করেছে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য […]

গোপালগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জনের কারাদণ্ড, বহিষ্কার ৩

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে আরো তিন পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ জেলার বিভিন্ন […]

ট্রাম্পের ‘পতনের’ ভবিষ্যদ্বাণী করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বলেছেন, টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনে এখন পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশের পরও ইসলামিক রিপাবলিক বিক্ষোভের মুখে ‘পিছু হটবে না’। এ সময় তিনি ‘ট্রাম্পের পতনের’ ভবিষ্যদ্বাণীও করেন।  এই আন্দোলন দেশটির ধর্মীয় শাসনব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’সহ নানা স্লোগান দিতে দিতে এবং সরকারি ভবনে […]

প্রাথমিক শিক্ষকের জন্য জনপ্রতি ১৫ লাখ টাকায় চুক্তি, আটক ১৮ পরীক্ষার্থী

দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রক্সি দিতে এসে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ১৬টি ডিভাইস জব্দ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে ১৮ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকদের মধ্যে দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী […]

রামদার মুখে নারীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বরগুনার বেতাগীতে রামদার মুখে এক নারীকে জিম্মি করে নগদ টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের প্রবাসী মো. বাবুল সিকদারের বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. বাবুল সিকদারের স্ত্রী সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে […]

জাজিরায় ককটেল বিস্ফোরণের স্থান থেকে শতাধিক বোমা তৈরির উপকরণ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার শেষে তা নিষ্ক্রিয় (ডিসপোজ) করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি ফাঁকা জমিতে এসব বোমা ধ্বংস করা হয়। এর আগে শুক্রবার সকালে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বসতঘর থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে […]