পঞ্চগড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ রুবিনা আক্তার (৩২) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ড. আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন কেন্দ্র সচিব। আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। […]
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

সিরাজগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকায় এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার প্রত্যন্ত এলাকার চালিতাডাঙ্গা, স্থলবাড়ি, কুনকুনিয়া ও ছালাভরা গ্রামের মোট ১৫ জন নারী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে […]
চীন-ভারতের জন্য ৫০০ শতাংশ শুল্ক? ট্রাম্পের রাশিয়া নিষেধাজ্ঞা আইনে কী আছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ পেট্রোলিয়াম পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ব্যাপক শুল্ক আরোপের সুযোগ রেখে একটি নতুন বিল অনুমোদন করেছেন। ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট অব ২০২৫’ নামের এই বিলটি এমন দেশগুলোর ওপর অন্তত ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যারা ‘জ্ঞাতসারে এই বাণিজ্যে জড়িত’। মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেন, দ্বিদলীয় সমর্থনের পথে থাকা এই বিলটির লক্ষ্য […]
শনিবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকতে পারে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়ও। বৃহস্পতিবার সিলেট […]
ভুয়া পরীক্ষার্থীসহ প্রশ্নফাঁস চক্রের আরো ১১ সদস্য আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেচ্ছাসেবক দল নেতা ও ভুয়া পরীক্ষার্থীসহ সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পৃথক দুটি অভিযানে উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা এবং থানা এলাকা থেকে তাদের […]
বাজুস নওগাঁ জেলার দ্বিবার্ষিক নির্বাচনে রাজু-গৌর প্যানেলের জয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নওগাঁ জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজু-গৌর পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাজুসের নওগাঁ জেলার ৪৯৯ সদস্যদের মধ্যে ৪৮৬ জন সদস্য ভোট প্রয়োগ করেন। মোট ১৮টি পদে নির্বচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স নিউ […]
পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনায় সূচনা

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারও উৎসবের উপস্থাপনায় থাকছেন নন্দিত উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এই […]
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুকে সাক্ষাতের সময়কার একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের […]
মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর বিএনপি এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে। আগামী ২২ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার সফরে আসবেন। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস […]
বিয়ে করেছেন অভিনেতা পার্থ শেষ

ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন এই অভিনেতা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ে করেছেন এই দম্পতি। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে পার্থ ও সামিহার দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরাও উপস্থিত ছিলেন। […]