
সৌদি সফরে প্রধান উপদেষ্টা — আলোচনায় কর্মসংস্থান ও বিনিয়োগ
ফাইল ছবি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণে (এফআইআই নাইন) যোগ দিতে তিনি এই সফর করবেন। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নিতে আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে তিনি রিয়াদের উদ্দেশ্যে রওনা























