
গোপালগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জনের কারাদণ্ড, বহিষ্কার ৩
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে আরো তিন পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ জেল-জরিমানা























