
কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি মার্টিন
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় রয়েছেন। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মার্টিন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ইনডিউসড কোমায় রাখার সিদ্ধান্ত নেন। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন মার্টিন। চারটি অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এই ব্যাটসম্যান ২০০৬–০৭ অ্যাশেজের























