৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের

সংগৃহীত ছবি বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছে ইরান। দেশটির ডিজিটাল অধিকারকর্মীদের দাবি, ভবিষ্যতে কেবল নির্দিষ্ট লোকরাই বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।  ইরানের ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের অধিকারকে সরকারি বিশেষ সুবিধায়’ পরিণত করার জন্য একটি গোপন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।  সংস্থাটি ইরানের ভেতরের একাধিক সূত্রের বরাতে বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্ররা ইতিমধ্যে