
রোহিঙ্গা প্রত্যাবাসন কাজে অগ্রগতি নেই
ছবিঃ সংগৃহীত বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমার। দেড় বছর ধরে এ দুই প্রতিবেশীর সঙ্গেই সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। মায়ানমারে জাতিগত সহিংসতায় বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে মানবিক আশ্রয় নিয়েছে দীর্ঘদিন ধরে। এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো সাফল্য আসেনি। ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জোর উদ্যোগের কথা শোনা























