পাকিস্তান নয়, বিশ্বকাপের প্রস্তুতি মালয়েশিয়ায়
২৮ নভেম্বর ভারতে শুরু হবে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশ বিশ্বকাপের জন্য গত এক মাসের বেশি সময় ধরে অনুশীলনে রয়েছে। হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠাবে। কিন্তু পাকিস্তানের পরিবর্তে এখন মালয়েশিয়া যাবেন সামিনরা। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান বলেন, ‘আমরা শুরুতে পাকিস্তান নিয়েই পরিকল্পনা করছিলাম। পাকিস্তান হকি ফেডারেশনের অন্য পরিকল্পনা থাকায় পাকিস্তানে যাওয়া হচ্ছে না।
















