
রাফিনিয়াকে দলে ভেড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড
বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। লা লিগায় ধারাবাহিক পারফরম্যান্সে বার্সেলোনার আক্রমণভাগে নিজেকে অপরিহার্য করে তুলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। হ্যান্সি ফ্লিকের অধীনে গতি, ড্রিবলিং দক্ষতা, নিখুঁত ফিনিশিং ও রক্ষণে নিয়মিত অবদানের কারণে তিনি এখন কাতালান ক্লাবের অন্যতম ভরসা। তার এমন উজ্জ্বল ফর্মই আবারও সরগরম করে তুলেছে ইউরোপের ট্রান্সফার বাজার। তবে আর্থিক চাপে থাকা বার্সেলোনার পক্ষে বড় অঙ্কের প্রস্তাব এলে রাফিনিয়াকে ধরে রাখা কঠিন হয়ে পড়তে


