৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহতের খবর

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ভবনের ছাদের দেয়াল ভেঙে পড়ে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।  আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।