
বাসা বরাদ্দে দুর্নীতি আবাসন পরিদপ্তরের উপপরিচালকসহ ৩ কর্মকর্তা বরখাস্ত
সরকারি বাসা বরাদ্দে ভয়াবহ অনিয়ম, ঘুষ দাবি ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক ও সহকারী হিসাবরক্ষককে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ‘স্পর্শকাতর’ আখ্যা দিয়ে অভিযুক্তরা চাকরিতে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তারসহ আরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা জানিয়েছে মন্ত্রণালয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস






















