
মামলার আট মাসেও হয়নি চার্জশিট
নেত্রকোনার মদন উপজেলার বারবুড়ি গ্রামে লাহুত মিয়া হত্যাকাণ্ডের আট মাস পার হলেও মামলার চার্জশিট দাখিল করতে পারেনি পুলিশ। দীর্ঘসূত্রতা ও আসামিদের হুমকির কথা উল্লেখ করে নিহতের বড় ভাই ও মামলার বাদী আবুল বায়েছ গতকাল সোমবার (১৯ জানুয়ারি) পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন। মামলার এজাহার ও আবেদনের সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ মে পারিবারিক বিরোধের জেরে একটি ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়।























