
পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার I
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে সিদ্দিকুর রহমানের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিহঙ্গদ্বীপের উত্তর পাশের ধানসীর ভেতর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। সিদ্দিকুর রহমান পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তার ২টি কন্যা সন্তান রয়েছে। ৭ বছর আগে একই নদীতে মাছ শিকারে গিয়ে সিদ্দিকুরের বাবা আব্দুল মান্নানও নিখোঁজ























