
ঐতিহাসিক জয়! প্রথম বারের মতো নারী ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস রচনা করল ভারতীয় নারী ক্রিকেট দল। গত রবিবার (২ নভেম্বর ২০২৫) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত দল। স্বপ্নের শিরোপা জয়২০০৫ এবং ২০১৭ সালের ফাইনালে হারের বেদনা ভুলে এবার আর কোনো ভুল























