২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

তাসনিম জারা ছবি: তাসনিম জারার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ করা হয়।